নতুন অ্যাকাউন্টে ৩০টি কল ফ্রিশুরু করুন

কীভাবে কাজ করে

কীভাবে কাজ করে

অর্ডার দেওয়া থেকে কুরিয়ারে পাঠানো পর্যন্ত।

ধাপে ধাপে

  1. 01

    অর্ডার আসে নিজে থেকেই

    দোকান (WooCommerce, Shopify), Google Sheets বা API যুক্ত করলে নতুন অর্ডার নিজেই আসে। চাইলে CSV আপলোড, পেস্ট বা একটি করে লিখতেও পারেন।

  2. 02

    সাথে সাথে কল

    কলের সময়ের মধ্যে অর্ডার আসার এক মিনিটের মধ্যে কল শুরু হয়; অনেক অর্ডার একসাথে এলে লাইন ধরে কল হয়। সময়ের বাইরে এলে কলের সময় শুরু হলেই কল।

  3. 03

    কাস্টমারের সাথে কথা

    পণ্য, দাম ও ঠিকানা পড়ে শোনানো হয়। কাস্টমার হ্যাঁ, না, ঠিকানা বা সাইজ বদল, বা পরে ফোন করতে বলতে পারেন।

  4. 04

    ফলাফল আপনার ফোনে

    রং দিয়ে চেনা যায় এমন অবস্থা, কথোপকথনের লেখা, আর কাস্টমার যা বদলাতে চেয়েছেন।

  5. 05

    শুধু কনফার্ম অর্ডার পাঠান

    এক ট্যাপে কুরিয়ারের CSV। পরিবর্তন চাওয়া অর্ডার আপনি দেখে কনফার্ম করেন।

ন্যাচারাল কল

কাস্টমার যা শুনবেন

শুরুর কণ্ঠে একটি নমুনা কল। সেটিংস থেকে আরও চারটি কণ্ঠ বেছে নিতে পারেন।

অর্ডার কনফার্ম

রাফিক · শান্ত পুরুষ কণ্ঠ · রূপকথা ফ্যাশন

  1. রূপকথা ফ্যাশনআসসালামু আলাইকুম রুমানা আপা। আমি রূপকথা ফ্যাশন থেকে বলছি, আপনার একটি অর্ডার কনফার্ম করার জন্য ফোন করেছি। আপনার অর্ডার: একটি জামদানি শাড়ি, মোট এক হাজার দুইশো টাকা, ঠিকানা বাসা বারো, রোড পাঁচ, মিরপুর দশ, ঢাকা। অর্ডারটি কি পাঠিয়ে দেব?
  2. কাস্টমারজি, পাঠিয়ে দিন। আমি বাসায়ই থাকব।
  3. রূপকথা ফ্যাশনধন্যবাদ আপা। আপনার অর্ডারটি কনফার্ম করা হলো, দোকান থেকে শিগগিরই পাঠিয়ে দেওয়া হবে। ভালো থাকবেন।

দুই ধরনের কল

এখন সব কল ন্যাচারাল; কিপ্যাড কল শীঘ্রই আসছে।

ন্যাচারাল

AI কণ্ঠ কাস্টমারের সাথে স্বাভাবিকভাবে কথা বলে, উত্তর বোঝে, পরিবর্তন লিখে রাখে।

কিপ্যাডশীঘ্রই আসছে

রেকর্ড করা বার্তা শুনে কাস্টমার ১ বা ২ চাপেন। ছোট অর্ডারে কম খরচে।

অ্যাপ

প্রতিটি অর্ডারের পরিষ্কার ফলাফল

রং দেখেই বুঝবেন কোন অর্ডার পাঠাবেন। কনফার্ম অর্ডার এক ট্যাপে কুরিয়ারের CSV হয়ে যায়।

কনফার্মবাতিলপরিবর্তনধরেনিআপনি ফোন দিনঅপেক্ষায়
  • কনফার্ম · কাস্টমার পাঠাতে বলেছেন
  • পরিবর্তন · ঠিকানা/সাইজ/পরিমাণ বদলাতে চান — দেখে কনফার্ম করুন
  • আপনি ফোন দিন · কাস্টমারের প্রশ্ন আছে বা পরে ফোন করতে বলেছেন
  • ধরেনি · ৪ বার চেষ্টায় ধরেননি

যে নিয়ম মেনে চলি

কাস্টমার জিজ্ঞেস করলে সৎভাবে জানানো হয় এটি স্বয়ংক্রিয় কল

কাস্টমারকে কখনো চাপ দেওয়া হয় না

দাম, ডেলিভারির তারিখ বা নীতি বানিয়ে বলা হয় না

উত্তর জানা না থাকলে বলা হয় দোকান ফোন করবে

কল সাধারণত ১ মিনিটের কম

বাংলায় অর্ডার কনফার্মেশন, আজই শুরু করুন

অ্যাকাউন্ট খুলতে ১ মিনিট। শুরুতে ৩০টি কল ফ্রি।